ছবি-সংগৃহীত
জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সর্বদা তৎপর। গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, করোনাভাইরাসের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। এখন ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন। এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি আমাদের দেখার দায়িত্ব। সেটি আমরা অবশ্যই দেখবো। আপনারা যদি দেখেন কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করছে পুলিশকে জানালে আপনাদের পাশে থাকবো। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু সহনীয়

ঢাকা ১৫ আসনের উপনির্বাচনে সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতকারীরা হামলা করে থাকতে পারে বলে জানান তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা