ছবি: সংগৃহীত
জাতীয়

পেট্রোবাংলাকে ৫ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযানের তৃতীয় দিনে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বেজমেন্টে এডিসের লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

সোমবার (১০ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার থেকে এ অভিযান শুরু করা হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন : জুনে সড়কে ঝড়ল ৫০৪ প্রাণ

এ সময় তিনি সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পেট্রোবাংলার বেজমেন্টে প্রবেশ করলে সেখানে এডিসের লার্ভা দেখতে পান। পরে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে অভিযানে ডিএনসিসি মেয়র জানান, মশক নিধন অভিযানে আমি কোথায় যাবো, কাউকে কিছুই জানাবো না। আগে থেকে জানিয়ে গেলে সেখানে সবকিছু পরিষ্কার করা থাকে।

আরও পড়ুন : স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

তাই প্রকৃত অবস্থা দেখতে কাউকে না জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে যাবো। এক্ষেত্রে আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে ইচ্ছা সেখানে যাবো এবং ব্যবস্থা নেব।

অভিযানে এসে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিদর্শন টিম রাজধানীর কারওয়ান বাজারে প্রথমে পেট্রোবাংলা ও জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টে এডিস মশার লার্ভা পায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত ৯

এ কারণে পেট্রোবাংলাকে ৫ লাখ টাকা জরিমানা এবং জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টের কর্মচারীদের অফিস তালাবদ্ধ করে সংশ্লিষ্ট মালিকপক্ষকে সাক্ষাতের নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন।

শুরুতে পরিদর্শন দলটি জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টে যায়। সেখানে বিভিন্ন জায়গায় পরীক্ষা করে এডিস মশার লার্ভা পাওয়ার তথ্য দেন সিটি কর্পোরেশন কর্মীরা।
কিন্তু ডিএনসিসির পরিদর্শন দলের উপস্থিতির কথা জানতে পেরে ভবনটির কর্মচারীরা বেজমেন্ট ছেড়ে চলে যান।

আরও পড়ুন : পর্তুগালে সড়কে ২ বাংলাদেশি নিহত

এ সময় লার্ভা পাওয়ার পর ডিএনসিসি অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ ঐ কর্মচারীদের কক্ষ তালাবদ্ধ করার নির্দেশ দেন।

এরপর মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন দল পেট্রোবাংলার বেজমেন্টে ব্লিচিং পাউডার ছিটানো দেখতে পেলেও পরীক্ষায় ড্রেনের পানিতে এডিস মশার লার্ভা মেলে।

আরও পড়ুন : স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

এতে পেট্রোবাংলাকে ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দেন ডিএনসিসি অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

তিনি সংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করে বলেন, আরও ১০-১২ দিন আগে তিনি এডিস মশা বিরোধী কার্যক্রমের নির্দেশনা দিয়েছেন। এরপরও ডিএনসিসির অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর দায় আমরা এড়াতে পারি না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা