ছবি: সংগৃহীত
জাতীয়
শাহজালাল বিমানবন্দর 

অক্টোবরে তৃতীয় টার্মিনাল উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

আরও পড়ুন : ছুটি বাড়ানোর প্রস্তাব যৌক্তিক

রোববার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের করোনার অভিঘাত মোকাবিলা করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা। এ সময়ে আমাদের এই বিপুল সংখ্যক টাকার বাজেট নিসন্দেহে সরকারের পক্ষ থেকে একটা ইতিবাচক ভূমিকা।

আরও পড়ুন : বাড়ল যুক্তরাষ্ট্রের ভিসা ফি

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিমান সেক্টরে বড় ধরনের বিপ্লব সাধিত হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ হাজার ১১৮ কোটি টাকা ব্যয়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ সমাপ্তির পথে।

প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এ টার্মিনাল উদ্বোধন করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। এই টার্মিনাল নির্মাণ হলে বিশ্বের অন্যতম আধুনিক একটি বিমানবন্দর আমাদের দেশে পরিচালিত হবে। যার মোট আয়তন হবে ৩ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে এর যাত্রী পরিবহন ক্ষমতা হবে ২০ মিলিয়ন।

আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প

তিনি আরও বলেন, আমরা শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধি করেছি। বিমানবন্দর এক্সটেনশনের জন্য আমরা পরামর্শক নিয়োগ দিয়েছি।

প্রধানমন্ত্রীর নির্দেশ, কক্সবাজার বিমানবন্দর যেহেতু আন্তর্জাতিক রুটের মধ্যে পড়েছে, সেই বিমানবন্দরে যাতে রিফুয়েলিং সেন্টার হয়। সেই লক্ষ্য নিয়ে পর্যটন শহর কক্সবাজার সারা বিশ্ব থেকে যেন বিমান নিয়ে সরাসরি কক্সবাজার নামতে পারে সেজন্য আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার কাজ পুরোদমে এগিয়ে চলেছে।

আরও পড়ুন : আসতে পারে করোনার নতুন ঢেউ

পর্যটন খাত প্রসঙ্গে মাহবুব আলী বলেন, পর্যটন মহাপরিকল্পনা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। এক মাসের মধ্যে আমরা সেই মহাপরিকল্পনাটি গ্রহণ করব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা