ছবি: সংগৃহীত
জাতীয়

কারো কাছে নতজানু হব না

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাধীন জাতি আমরা। যুদ্ধে বিজয় অর্জন করে আমরা আমাদের দেশ পেয়েছি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো খবরদারির কাছে নতজানু হব না। এটাই আমাদের সিদ্ধান্ত।

আরও পড়ুন : অক্টোবরে মতিঝিল অংশ উদ্বোধন

রোববার (১৮ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘মাননীয় প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমি যখন সরকার গঠন করি, তখন মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। সেটা বাড়িয়েছিলাম ৪৩০০ মেগাওয়াটে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেটাকে ৩৯০০ মেগাওয়াটে কমিয়ে আনে।

আরও পড়ুন : বেইজিং পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, আমাদের লক্ষ্য ছিল প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবে। আমরা সেটা করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি, যা শুধু আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগেনি, করোনাকালীন সময়ে প্রতিটি ক্ষেত্রেই আমাদের ডিজিটাল সিস্টেম কাজে লেগেছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে ব্রাজিলে নিহত ১১, নিখোঁজ ২০

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, দেশি-বিদেশি চক্রান্ত, রাজনৈতিক প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা অনেক বেশি জরুরি তা আমি জানি। তাছাড়া প্রযুক্তি ব্যবহারে স্বপ্ন দুয়ার খুলে দিয়েছে, সেই সাথে অনেক শঙ্কাও সৃষ্টি হয়েছে।

আমি মনে করি, সন্ত্রাস ও জঙ্গিবাদের ধারণা পাল্টে যাচ্ছে। প্রযুক্তি এক ধরনের কার্যক্রমের আশঙ্কা বা নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে চলতে হবে।

আরও পড়ুন : বিএনপির সহোদর জামায়াত

শেখ হাসিনা বলন, আমাদের এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশি কোনো অতিথি যখন আসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় আমরা যেসব অনুষ্ঠান করেছি, সেই সময় একই সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান আমাদের দেশে এসেছেন।

তাদের নিরাপত্তা প্রদানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য আমরা যখন এসএসএফকে কাজে লাগিয়েছি, প্রত্যেকে প্রশংসা করেছেন। গর্বে আমার বুক ভরে গেছে।

আরও পড়ুন : ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত ৩

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে, সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে তোলা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা