ছবি: সংগৃহীত
জাতীয়

জাহাজ পার্কিংয়ে লঞ্চ চলাচল ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার নৌপথে বিভিন্ন প্রতিষ্ঠানের তেল, গ্যাস ও সিমেন্টের কার্গো জাহাজ পার্কিং করায় লঞ্চ চলাচলে বাধা সৃষ্টি হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন : বর্জ্য থেকে বিদ্যুৎ আসবে

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মো. শফিকুল ইসলাম বলেন, ছোট-বড় বিভিন্ন ধরনের লঞ্চ চলাচল করে থাকে ফতুল্লা-মুন্সিগঞ্জ নৌপথে। বিভিন্ন সময়ে এ রুটে নৌ-দুর্ঘটনা দেখা যায়। তার প্রধান কারণ হলো এলোমেলোভাবে কার্গো জাহাজ পার্কিং করে রাখা।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়

সম্মেলনে বিআইডব্লিউটিয়ের কর্মকর্তা মাসুদ কামাল জানান, ফতুল্লা রুটে এলোমেলোভাবে কার্গো জাহাজ পার্কিংয়ের বিষয়টি আমরা নজরে এনেছি। এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে। আমাদের হাতে একটি প্রকল্প রয়েছে, যা ২০২৪ সালের জুন মাসের মধ্যে ঐ রুটের সমস্যা সমাধান করা যাবে।

তিনি আরও বলেন, ফতুল্লা রুটে একাধিক মরিং বয়া ঠিক করে দেওয়া হয়েছে, যেখানে জাহাজগুলো পার্কিং করে রাখা হবে। সেটিও তারা মানছেন না। এক্ষেত্রে বিভিন্ন সময়ে নৌ-পথে যদি মোবাইল কোর্ট বসানো যায় তাহলে এ সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ জানান, ফতুল্লা এলাকায় নৌ-পথে যে সমস্যা রয়েছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক। বিভিন্নভাবে ক্ষমতা প্রয়োগ করে নদীপথে তারা কার্গো জাহাজ পার্কিং করে রাখেন।

নৌ-পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, এবারের ঈদুল আজহার ঈদ যাত্রা নির্বিঘ্নে ও নিরাপদে করতে চাই। গত ঈদুল ফিতরে নৌ-পথে কোনো দুর্ঘটনা ঘটেনি। তেমনি এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে ফতুল্লা নৌরুটে যদি কোনো সমস্যা হয়, তাহলে দ্রুত সমাধান করা প্রয়োজন।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তিনি বলেন, বিআইডব্লিউটিএর সাথে নৌ-পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। ফতুল্লা রুটসহ নদী পথের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা