ছবি : সংগৃহিত
জাতীয়

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৫০০১৪ হজযাত্রী

শনিবার (৩ জুন) তুরস্কের রাজধানী আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ নেন পুনর্নির্বাচিত এরদোয়ান।

রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘বিশ্বের ৭৭টি দেশের নেতারা শনিবার সন্ধ্যা ৫টায় (তুরস্ক স্থানীয় সময়) এই শপথ অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া অনুষ্ঠানে ন্যাটো ও ইসলামিক সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ

তুর্কি নেতা এরদোয়ান টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। পরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট এরদোয়ান এবং বিশ্ব নেতাদেরর সঙ্গে কুশল বিনিময় করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ গ্রহণের পরপরই তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন প্রেসিডেন্ট এরদোয়ান।

আরও পড়ুন: বিদ্যুৎ সঙ্কটে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

গত বৃহস্পতিবার (১ জুন) রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন।

প্রসঙ্গত, তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন। আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে তার দেশে ফেরার কথা রয়েছে। সূত্র: বাসস

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা