ছবি: সংগৃহীত
জাতীয়

বিএনপি মানুষকে পুড়িয়ে মারবে

জেলা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গত নির্বাচনে বিএনপি নির্বাচন করবে বলেছে। তারপর একেকটা নির্বাচনী এলাকায় ৩-৪ জন করে প্রার্থী দিয়ে টাকা নিয়েছে। তারপর বলে নির্বাচন করবে না। নির্বাচন তারা করবে না, নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪১

শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মোগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির আমলে বিদেশি দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা এনে জড়ো করে বাজেট ঘোষণা করা হতো।

আরও পড়ুন : চীনের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকা কালে ৬৩ হাজার কোটি টাকা বাজেট ছিল উল্লেখ করে তিনি বলেন, ভিক্ষার টাকা যখন এক সাথে জড়ো হতো, তখন বোঝা যেত কত টাকার বাজেট হবে। বাজেটের মধ্যে লেখা থাকত এই ৬৩ হাজার কোটি টাকার বাজেটের শতকরা ৮০ টাকা আসবে বিদেশ থেকে আর ২০ টাকা দেবে জনগণ।

আনিসুল হক বলেন, আজকে সেই চিত্র পাল্টে গেছে। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দেওয়ার পরও আমরা বলতে পারি যে, শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে এ বাজেটে। আর মাত্র শতকরা ১৭ টাকা বিদেশ থেকে আসবে। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছে আসবে না। কারণ নির্বাচন দিলেই তারা বলে, আমরা নির্বাচনে যাব না।

সম্মেলনে মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী ও আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা