প্রতীকী ছবি
জাতীয়

শ্যামলীতে অগ্নিকাণ্ডে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ন্যাটোতে যোগ দেবে সুইডেন

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ২ টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। ভবনের ১৯ তলা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে রাত ২ টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার আরও বলেন, ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবন থেকে এখন পর্যন্ত ৪ নারীসহ ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল।

আরও পড়ুন: তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

আগুন লাগার পর হাসপাতালগুলোতে থাকা রোগীদের নিচে নামিয়ে নেওয়া হয়েছে। সেইসব রোগীদের এখন ঠাঁই হয়েছে ভবনের পাশের রাস্তায়। রোগীদের স্বজনরা তাদেরকে নিয়ে রাস্তায় বসে আছে।

এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলায় আগুন লাগে। পরবর্তীতে ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা