ছবি: সংগৃহীত
জাতীয়

সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে ঠিকানা পরিবহন বাসের ধাক্কায় মো. সেলিম (২৬) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শ্যামলীতে অগ্নিকাণ্ডে নিহত ১

বৃহস্পতিবার (১ জুন) রাত ২ টার দিকে যাত্রাবাড়ীর হাসেম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪১

নিহত সেলিমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে তিনি শনিআখড়া এলাকায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রাজিব বলেন, সেলিম সময় পরিবহন গাড়ির চালক ছিলেন। রাত ২ টার দিকে গাড়ি রেখে সেলিম ও তার হেল্পার রিকশায় বাসায় যাওয়ার সময় পেছন থেকে ঠিকানা পরিবহন সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তারা ২ জন ছিটকে পড়ে যায়। এ সময় হেল্পার সামান্য আহত হলেও সেলিম গুরুতর আহত হয়।

আরও পড়ুন : বাসের ধাক্কায় যুবক নিহত

এই ঘটনায় গাড়ির চালক থানায় আটক রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা