ছবি: সংগৃহীত
জাতীয়

বুধবার দেশব্যাপী নার্সদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা) চালু করাসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন : বিশ্বে শান্তি নিশ্চিত করা কঠিন

সোমবার (২৯ মে) সংস্থাটির দপ্তর সম্পাদক সৌরভ চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৩১ মে) সারা দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের মানববন্ধনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

তাদের দাবিগুলো হচ্ছে-

১. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল পূর্বক এইচএসসি পাসের পর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করতে হবে।

২. গ্র্যাজুয়েট নার্সদের জন্য নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস (সেবা) অনতিবিলম্বে চালু করার পাশাপাশি প্রথম শ্রেণির শূন্য পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের রড পড়ে কিশোরের মৃত্যু

৩. সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা অনতি বিলম্বে নিশ্চিত করা এবং অন্যান্য টেকনিক্যাল পেশাজীবীদের মতো পূর্বে প্রদানকৃত চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখতে হবে।

৪. সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে সকল প্রকার সংযুক্তি, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব, নিজ বেতনের আদেশ বাতিল পূর্বক অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেমোনেস্ট্রেটর, নার্সিং ইন্সট্রাক্টর পদগুলোতে অনতিবিলম্বে নিয়োগ দিতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা প্রদানসহ বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করতে হবে।

আরও পড়ুন : রুয়েট উপাচার্যের পদত্যাগ

৫. নীতিমালা অনুসরণ না করে যে সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে সকল প্রতিষ্ঠানের অনুমোদন অনতিবিলম্বে বাতিল করা এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে সকল নার্সিং পেশাজীবী ও নার্সিং শিক্ষার্থীদের এক যোগে নিজ নিজ উপজেলা, জেলা ও বিভাগে মানববন্ধন করার জন্য আহ্বান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা