ছবি: সংগৃহীত
জাতীয়

পাল্টাপাল্টি বিক্ষোভ, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এ সময় বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরা পাল্টা বিক্ষোভ করেন। সুপ্রিম কোর্ট অঙ্গনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৪ প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : ২৫ মে সাধারণ ছুটি চেয়ে চিঠি

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সুপ্রিম আইনজীবী সমিতি ভবনে এ পাল্টাপাল্টি বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করেন বিএনপিপন্থি কয়েকশ আইনজীবী।

আরও পড়ুন : তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ২

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- বিএনপিপন্থি আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল সজল প্রমুখ।

মিছিল শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রবেশমুখে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দিয়ে, মামলা করে আন্দোলন দমানো যাবে না। এ অবৈধ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ চলতে থাকবে।

আরও পড়ুন : খুলনায় ৪ জনের প্রার্থীতা বাতিল

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামীপন্থি আইনজীবীরা। সমাবেশে উচ্চ আদালতে ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী বিএনপির আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, মামলা, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির কাছে নালিশ ও ধাক্কাধাক্কির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনে ১৪ টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।

আরও পড়ুন : রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ

সে সময় বিএনপি সমর্থক আইনজীবীরা নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছিলেন। এরপর থেকেই বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা