ছবি: সংগৃহীত
জাতীয়

সরকার সুশাসন নিশ্চিত চায়

নিজস্ব প্রতিনিধি: বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে আইনজীবী ও বিচারকদের মধ্যে সমন্বয় সাধনের ওপর নির্ভর করে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক থাকে তাহলে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত হয়।

আরও পড়ুন: অনির্বাচিত সরকারের সুযোগ নেই

বুধবার (১৭ মে) পাবনা জেলা বারের আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সরকার সুশাসন নিশ্চিত করতে চায়। সুশাসন নিশ্চিত করার জন্য আইনজীবীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব ও ভূমিকা সুচারুভাবে পালন করবেন বলে আমি আশা করি।

এসময় আইনজীবী ও বিচারকদের মধ্যে যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে আইনের শাসন নিশ্চিত হয় বলে জানান রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন: দেশে আইনের শাসন নেই

রাষ্ট্রপতি আরও বলেন, আইন প্রবর্তিত হয় সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেই আইনকে সুন্দরভাবে তুলে ধরা, আইনের স্পষ্ট ও সঠিক ব্যাখ্যা দেওয়া আইনজীবীদের কাজ।

মতবিনিময় সভায় পাবনা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তের সভাপতিত্বে বারের নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনার আদালত চত্বরে পৌঁছার পর তাকে স্বাগত জানান জেলা সিনিয়র দায়রা জজ বেগম শামীম আহম্মেদ। পরে জেলা দায়রা ও জজ আদালতে জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এ সময় জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকদের সঙ্গে পরিচিত হন তিনি। পরে রাষ্ট্রপতি তাঁর নামে নামকরণ করা বিনোদন পার্ক পরিদর্শন করেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা