জাতীয়

দগ্ধ আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. নুরুন্নবী (১৮) ও মো. বেল্লাল হোসেন (৩৫)।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলা, নিহত ৪

মঙ্গলবার (১৬ মে) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

এর আগে শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, সাভার আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ আমাদের এখানে চারজন এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলাম নামে এক যুবক সোমবার (১৫ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে মো. নুরুন্নবী আইসিইউতে মারা যান। তার শরীরে ৪৩ শতাংশ দগ্ধ ছিল। মো. বেলাল হোসেন রাত ১০টার দিকে আইসিইউতে মারা যান। তার শরীরে ৩৬ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও এক শিশু চিকিৎসাধীন আছেন।

নুরুন্নবী গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়, ও মো. বিল্লাল হোসেনের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা