ফাইল ছবি
জাতীয়

নিবন্ধন বাতিল করলেন ৫৬১ হজযাত্রী

নিজস্ব প্রতিনিধি: দফায় দফায় হজের নিবন্ধনের সময়ে বাড়িয়েও এবার কোটা পূরণ করতে পারেনি সরকার। এরই মধ্যে ৫৬১ জন হজযাত্রী নিবন্ধনও বাতিল করেছেন।

আরও পড়ুন: ১৫ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার (১৭ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ পরিচালকের কাছে পাঠানো এক চিঠি থেকে নিবন্ধন বাতিলের এ তথ্য জানা গেছে।

আট দফা সময় বাড়ানোর পর সর্বশেষ গত ১১ এপ্রিল হজের নিবন্ধনের সময় শেষ হয়। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। হজ পোর্টালের তথ্য অনুযায়ী মোট এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এখনও কোটা পূরণে ৭ হাজার ৫০৩ জন হজযাত্রীর নিবন্ধন বাকি আছে।

রাশিয়ার ঋণ চীনা মুদ্রায় পরিশোধ হবে

ধর্ম মন্ত্রণালয় থেকে হজ পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৩ সালের হজে গমনেচ্ছু নিবন্ধিত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার পাঁচশতাধিক হজযাত্রী নানাবিধ সমস্যার কারণে হজে গমনে অপারগতা প্রকাশ করে নিবন্ধন বাতিল করে জমা করা অর্থ রিফান্ড করার জন্য আবেদন করেছেন।

প্রসঙ্গত, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরসঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা