ছবি-সংগৃহীত
জাতীয়

অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: ঢাকা থেকে অসংখ্য যাত্রী ঈদ করতে গ্রামের বাড়িতে যাবেন। লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি (নৌ) মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন: আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, প্রতিবছরের মতো এবারও যেন লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেজন্য লঞ্চ মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাইলে দেবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করেন, তাহলে আমাদের অভিযোগ করবেন। আমরা প্রত্যেকটি লঞ্চঘাটে লিফলেট বিতরণ করার চেষ্টা করেছি। এখানে আমাদের দেশের প্রতিটি ঘাটে নৌ পুলিশের নম্বর থাকবে। সেখানে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন: ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

তিনি বলেন, এ সময়ে লঞ্চঘাটে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। এ কারণেই নৌ পুলিশসহ অন্যদের এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা যেন ঈদে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন, আমরা সে ব্যবস্থা করব। একটি যাত্রী থাকা পর্যন্ত আমরা টার্মিনাল ছেড়ে যাব না। আমাদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা