ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
জাতীয়

যেকোনো বিপদে পাশে আছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: মানুষের ধারণা পুলিশ শুধু দিন-রাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে। তাদের মনে দয়া-মায়া বলে কিছু নেই। কিন্তু পুলিশ আপনাদের মতোই মানুষ। আপনাদের মতোই দয়া-মায়া তাদের মধ্যেও আছে। মানুষের দুঃখে-কষ্টে তাদের পাশে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আরও পড়ুন: আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ টাকা উপহার দেন ডিএমপি কমিশনার। এ উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেন, গত পরশু আপনারা দেখেছেন নিউমার্কেটে আগুন লাগলে পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করেছেন। যেকোনো বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।

তিনি আরও বলেন, ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা আপনাদের স্বার্থে মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের নাম ঠিকানা দেবেন, আমরা ব্যবস্থা নেবো।

আরও পড়ুন: মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

ডিএমপির ৫০ থানা এলাকার ৬০০ জন অসহায় ও দুস্থর মধ্যে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা