ফাইল ছবি
জাতীয়

সোনাহাট স্থলবন্দর ৯ দিন বন্ধ

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর অনুরোধ

সোমবার (১৭ মার্চ) সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ সময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানান সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

আরও পড়ুন : বৃষ্টির জন্য নামাজ আদায়

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজও বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরে পুনরায় ব‍্যবসায়িক কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা