জাতীয়

ভাঙ্গা-মাওয়ায় ট্রেন চলবে সেপ্টেম্বরে

সান নিউজ ডেস্ক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলাচল করবে।

আরও পড়ুন : সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

মঙ্গলবার (০৪ এপ্রিল) পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালুর সময় এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের উদ্বোধন করা হলো। আজ পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলে পদ্মা সেতুর পুর্ণাঙ্গতা পেল। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ এখন সময়ের ব্যাপার মাত্র।

আরও পড়ুন : একনেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জানা গেছে, গত বছর ২৫ জুন গাড়ি চলাচলের জন্য স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৯ মাস পর মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করেছে।

রেলসেবা চালু হওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, আজ পরীক্ষামূলক ট্রেন চলার কারণে দক্ষিণ অঞ্চলের মানুষ ভাগ্যের দুয়ার খুলে গেল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা