ছবি: সংগৃহীত
বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল নারায়ণগঞ্জের কাঁচপুরের ঐতিহ্যবাহী ‘লাভলী সিনেমা হল’। দীর্ঘদিনের পুরোনো এই হলটির অবকাঠামো ভেঙে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের পরিচিত এই স্মৃতিচিহ্নটি খুব শিগগির চিরতরে অতীত হয়ে যাচ্ছে।

চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, আগামী শুক্রবারই হলটি ভাঙার কাজ শুরু হবে। একসময় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের সুবাদে এই হলটিকে ঘিরে এলাকার নাম পর্যন্ত ‘লাভলী সিনেমা হল মোড়’ হয়ে উঠেছিল। তবে সময়ের পালাবদল, দর্শক খরা এবং রকমারি ডিজিটাল বিনোদনের ভিড়ে দীর্ঘদিন ধরেই হলটি অনিয়মিতভাবে ধুঁকছিল।

পুরোনো এই হলের ইট-পাথর ভেঙে গেলেও এর স্মৃতি জিইয়ে রাখার একটা পরিকল্পনা অবশ্য সামনে এসেছে। নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন জানিয়েছেন, ভেঙে ফেলা ওই জায়গাটায় একটি আধুনিক বহুতল বাণিজ্যিক ভবন গড়ে তোলার ইচ্ছা রয়েছে। আর সেই নতুন ভবনেই ‘লাভলী’ নামেই ছোট পরিসরে একটি সিনেপ্লেক্স তৈরির চিন্তাভাবনা চলছে। যদিও সিনেপ্লেক্স নির্মাণের এই পরিকল্পনাটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও পুরোনো হলের নামটুকু অন্তত টিকে থাকার এই খবরে একটু হলেও স্বস্তি মিলছে এলাকাবাসীর মনে।

প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সাল হয়তো অনেকেরই অজানা, তবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাপুর এলাকার মানুষের কয়েক প্রজন্মের আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে ছিল এই লাভলী সিনেমা হল। শুক্রবার বুলডোজারের আঘাতে হলটি মাটিতে মিশে যাওয়ার মধ্য দিয়ে ঢাকাই ছবির ইতিহাসের আরও একটি পুরোনো পাতার যবনিকা ঘটতে যাচ্ছে।


সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা