মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)
জাতীয়

হাফিজুর রহমানকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা আদর্শ নগর জামিয়া তালিমিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীকে (কুয়াকাটা) আইনি নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে উঠছে

জানা যায়, হজ ও হাজিদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ মার্চ) ফেনী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. ফখরুদ্দীন হেলাল এ নোটিশ দেন।

নোটিশে তিনি অভিযোগ করেন, ‘সম্প্রতি এক বক্তব্যে হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) বলেছেন- ‘মক্কায় হাজি সাহেবেরা যখন যায় শুধু পাগলামি আর পাগলামি করে’। অথচ আপনি নিজেও বলেছেন- ‘পাগলের শরীয়ত নাই’। তার মানে আপনি বুঝাতে চেয়েছেন- হজে গেলে হাজি সাহেবরা পাগলামি করে এবং সে অবস্থায় তাদের ওপর শরীয়তের কোনো হুকুম থাকে না। আপনি মনগড়া কোনো কাজকে জায়েজ করতে গিয়ে হজ ও হাজিদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা চরম বিতর্কিত ও মুর্খতাসূলভ। ইসলামের মৌলিক একটি ফরজ বিধানকে নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

আরও পড়ুন: তিউনিসিয়া ফের নৌকাডুবি, নিহত ১৯

আপনি আরেক বক্তব্যে বলেছেন, দেওবন্দের এক আল্লাহর ওলির কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে গেলে তিনি বলেন- ‘আমি দোয়া করতে পারব না। আল্লাহর সঙ্গে আমার বহুদিন ঝগড়া চলতেছে।’ যা সম্পূর্ণ ভিত্তিহীন ও আপনার মনগড়া বক্তব্য। মানুষের পক্ষে কী আল্লাহর সঙ্গে ঝগড়া করা সম্ভব? নাউজুবিল্লাহ!

এছাড়াও লিগ্যাল নোটিশ গ্রহীতার অনেক বক্তব্য মনগড়া, দলিল বিহীন, কিচ্ছা কাহিনী নির্ভর। আপনার সেই সমস্ত বক্তব্য শুনে জ্ঞানী শ্রোতা আপনাকে নিয়ে হাসাহাসি করে এবং ইসলাম বিদ্বেষী মানুষ ওয়াজ-মাহফিল এবং ইসলাম নিয়ে কটাক্ষ করেন।

ফখরুদ্দীন হেলাল আরও উল্লেখ করেন, আপনার চমৎকার কণ্ঠ দিয়ে মানুষকে সুন্দরভাবে কুরআন সুন্নাহর দলিল দিয়ে দ্বীনের পথে আহ্বান করুন। হজ নিয়ে যে বিতর্কিত উপস্থাপন করেছেন তার জন্য মহান আল্লাহর কাছে তাওবা করুন এবং আপনার এ বক্তব্যে যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ কষ্ট পেয়েছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আইনজীবী মো. ফখরুদ্দিন হেলাল জানান, তার ঠিকানায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাবের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর মোবাইলে একাধিকবার কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। খুদেবার্তা পাঠিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা