ছবি : সংগৃহিত
জাতীয়

একটি প্রজন্ম ইতিহাস ভুলতে বসেছিল

স্টাফ রিপোর্টার: একটি প্রজন্ম স্বাধীনতা কীভাবে হয়েছিল, সেটা ভুলতে বসেছিল বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন : বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তারপর থেকে আবারও দেশের চাকা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে বলেও জানান তিনি।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন আইজিপি।

আরও পড়ুন : একটি প্রজন্ম ইতিহাস ভুলতে বসেছিল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করায় আইজিপি ধন্যবাদ জানান।

জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন শুরু করেছি জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আজকে আমাদের পুলিশ অফিসার্স মেসে স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন কমকর্তা ও তাদের পরিবার যারা এখানে আসবেন, তারা দেখবেন বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কনার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কোন চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা