ফাইল ছবি
জাতীয়

১৯ দিন পর আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. হাসান (৩২) মারা গেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে উঠছে

তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। ভয়াবহ এ বিস্ফোরণের ১৯ দিন পর রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে গুলিস্তান বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দগ্ধ মো. হাসান আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। বিস্ফোরণে তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল।

গত ৭ মার্চ বিকেল গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘কুইন টাওয়ার’ নামে সাততলা একটি ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। ঘটনার পর উদ্ধারকাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর বোম ডিসপোজার ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় প্রথমে রাজধানীর বংশাল থানায় অপমৃত্যুর মামলা করে পুলিশ। পরে অবহেলার অভিযোগে মামলা করা হয়। এ মামলায় ভবনের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

আরও পড়ুন: তিউনিসিয়া ফের নৌকাডুবি, নিহত ১৯

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার বিআরটিসি কাউন্টারের পাশে কুইন স্যানিটারি মার্কেটে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পাওয়ার ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা