ছবি: সংগৃহীত
জাতীয়

পর্তুগালে ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে দেয়াল চাপা পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : মার্কিন প্রতিবেদন অযৌক্তিক

সোমবার (২০ মার্চ) দুপুরে দেশটির বেজা শহরের হারদাদে ডস গ্রোস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম পর্তুগাল রেসিডেন্ট এবং পর্তুগাল পোস্টস ইংলিশ পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : নতুন রাষ্ট্রপতির শপথে বাধা নেই

প্রতিবেদন অনুযায়ী, বেজা শহরে নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে। এছাড়া শ্রমিকদের কাজের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এসিটি’ও তদন্তে যুক্ত রয়েছে।

পর্তুগাল রেসিডেন্ট বলছে, নিহত ঐ ২ বাংলাদেশির বয়স ৪৭ এবং ৩২ বছর। তারা সেখানে একটি কোম্পানিতে কাজ করতেন। দেয়াল ধসে পড়ার সময় সিভিল কনস্ট্রাকশনের উন্নয়নমূলক কাজ করছিলেন।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

পর্তুগাল পোস্টস ইংলিশ জানিয়েছে, ভুক্তভোগী ২ বাংলাদেশির মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানিয়েছে বাইক্সো আলেন্তেজোর উপ-আঞ্চলিক জরুরি এবং নাগরিক সুরক্ষা কমান্ড।

সংস্থাটি জানিয়েছে, নির্মাণাধীন প্রাচীর এই দুই ব্যক্তির ওপরে পড়ে। দেয়াল ধসে পড়ার সময় তারা নির্মাণের কাজ করছিলেন। এতে তাদের মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা