ছবি: সংগৃহীত
জাতীয়

গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

সোমবার (২০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন (২৬) দেওয়ান পরিবহনের হেলপার ছিলেন। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকায়। বর্তমানে তিনি আজিমপুর এলাকায় থাকতেন।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সানোয়ারকে উদ্ধার করে নিয়ে আসা জাহিদ হাসান জানান, সকালে আজিমপুর বাস স্ট্যান্ডে অজ্ঞাত এক গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানোয়ার।

আরও পড়ুন : কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২২

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা