ছবি: সংগৃহীত
জাতীয়

কূটনীতিকদের বাংলা শেখাবে ফরেন সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের জন্য প্রথমবারের মতো বাংলা ভাষার কোর্স চালু করতে যাচ্ছে ফরেন সার্ভিস একাডেমি।

আরও পড়ুন : চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

রোববার (১২ মার্চ) প্রায় ১৩ বিদেশি কূটনীতিক নিয়ে চালু হবে এ কোর্সটি।

৬ মাস মেয়াদী কোর্সটিতে বিদেশি কূটনীতিকদের বাংলা ভাষা বুঝতে ও বলতে পারার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন : ইনফ্লুয়েঞ্জায় প্রথম মৃত্যু দেখল ভারত

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস জানান, ফরেন সার্ভিস একাডেমিতে আমরা মাস্টার্স ডিগ্রি ও অনেক শর্ট কোর্স চালু করছি। এখানে বিদেশি কূটনীতিকদের জন্য বাংলা ভাষার কোর্স চালু করছি।

এ বিষয়ে তিনি আরও বলেন, আগামী ১২ মার্চ থেকে আমাদের প্রথম ব্যাচ শুরু হবে। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ইনস্টিটিউটের সাথে একটা কোর্স করব। এটি সপ্তাহে ২দিন হবে।

আরও পড়ুন : তুরস্কের নির্বাচনের তারিখ ঘোষণা

এখানে যারা বিদেশি কূটনীতিক ও বিদেশি ট্রেইনি আছেন, তারা এই কোর্সে অংশ গ্রহণ করবেন।

মাশফি বিনতে শামস জানান, এটা মূলত একটি বেসিক কোর্স। আমরা প্রধানত তাদের বলা ও শোনাতে ফোকাস করব। কিছুটা রিডিং এবং সাথে কিছুটা লেখাও শেখানো হবে।

আরও পড়ুন : তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন জিনপিং

আরও জানা যায়, বিদেশি মিশনগুলোর ৬ কূটনীতিক বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে- সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও হাঙ্গেরির কূটনীতিক রয়েছেন।

এছাড়া প্রথম ব্যাচে প্রায় ১৩ জন কূটনীতিকদের মধ্যে মালদ্বীপ, নাইজেরিয়া, গাম্বিয়া, কেনিয়া ও ইরাকের ৫ট্রেইনি কূটনীতিক এ কোর্সে অংশ নেবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা