স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)
জাতীয়

সমস্যা ছাড়াই হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষা

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোনো সমস্যা ছাড়াই এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

শুক্রবার (১০ মার্চ) এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য জোরালো কমিটি হয়েছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তারা প্রশ্ন তৈরি করেছে। এবং ডিজিটাল মাধ্যমে ট্র্যাকিং করে প্রশ্নপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়।

কলা ভবনে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ও ভেন্যুতে ২০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এ বছর ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী বেশি। ছাত্রীরা বেশি পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে ১০ হাজার। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৫৪ শতাংশ আর ছাত্র ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর সাড়ে ৪ হাজার শিক্ষার্থী কম রয়েছে।

মন্ত্রী বলেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। যদিও এখন করোনা সেভাবে নেই। এখানে কোনো প্রশ্নপত্র পাশ হয়নি, বিশৃঙ্খলা হয়নি।

তিনি বলেন, একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশ এগোতে পারে না। আজ পরীক্ষায় বেশি অংশগ্রহণ বলে দেয় মেয়েরা এগিয়ে যাচ্ছে। পরীক্ষায় ও মেয়েরা বেশি পাশ করছে। আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগেও মেয়েরাও সবচেয়ে বেশি ৬০ থেকে ৭০ নিয়োগপ্রাপ্ত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা