জাতীয়

আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

সান নিউজ ডেস্ক: ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ এসেছে।

আরও পড়ুন: জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

সন্ধ্যা থেকে রাত ৯টা নাগাদ ৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ এসেছে বাংলাদেশে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে প্রথমবারের মতো ভারতীয় কোম্পানির বিদ্যুৎ দেশে এসেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ভারতের ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিংকোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। রাত ৯টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ কম বেশি ৫০ মেগাওয়াট।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এদিকে, আদানির বিদ্যুৎ নিয়ে আগামী ১৩ মার্চ বাংলাদেশের একটি প্রতিনিধিদল ভারতে যাবে তাদের সঙ্গে আলোচনা করতে। এর মধ্যেই আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিলো ২৬ মার্চ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা