ছবি: সংগৃহীত
জাতীয়

ইইউ’র রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ৬টি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন : সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টায় প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে এ বৈঠকে অংশ নিয়েছেন ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা।

আরও পড়ুন : পাইলটের সনদ জাল, তদন্ত শুরু

এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সরোয়ার এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইইউ’র ৭টি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেন।

আরও পড়ুন : তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় রয়েছে বিএনপি। দাবি পূরণ না হলে আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

তাই আগামী সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রদূতদের সাথে সরকারের এসব বৈঠক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

আরও পড়ুন : সিদ্দিক বাজারে আরও একজনের মরদেহ উদ্ধার

গুলশানে রাষ্ট্রদূতদের সাথে ঐ বৈঠকের পর ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়।

তিনি আরও বলেন, ইইউ’র ৭টি দেশের সাথে কথা বলেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সাথে এই বৈঠক করা। তারা চায়, আগামী নির্বাচনে বিএনপিসহ সব দল অংশগ্রহণ করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা