ছবি : সংগৃহিত
জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে পূর্ণ সমর্থন রয়েছে

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে বলে জানান দেশটির পররাষ্ট্রসচিব বিনয় খাতরা। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভারত পাশে থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বেশী দূরে নয়

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে এই বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় খাতরা বলেন, ‘আপনার এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের (ভারতের) পূর্ণ সমর্থন রয়েছে।’

এ সময় চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮ তম আসরে প্রধানমন্ত্রীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতীয় পররাষ্ট্রসচিব।

আরও পড়ুন : সাত আইজিপিকে বদলি

প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি।

২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জি-২০’র সভাপতির দায়িত্বে পালন করছে ভারত। জি-২০ এর সভাপতি হিসেবে বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ভারতীয় পররাষ্ট্র সচিববলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধন অত্যন্ত দৃঢ়। পুরো বিশ্ব এখন বাংলাদেশ-ভারত সম্পর্ককে মূল্যায়ন করে, যা ইতিমধ্যে কৌশলগত পর্যায়ে পৌঁছেছে।

এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুই প্রতিবেশীর আর্থ-সামাজিক উন্নয়নে উভয় দেশই কাজ করতে পারে।

সফররত বিনয় খাতরা জানান, তারা ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট (এলওসি)’র শর্ত সহজ করার চেষ্টা করছেন। বাংলাদেশ যাতে সহজে ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে।

আরও পড়ুন : বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে লাহোর

এ প্রসঙ্গে, দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকটিতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা