জাতীয়

২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

সান নিউজ ডেস্ক: আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: রমজানে ২ বার টিসিবির পণ্য দেওয়া হবে

জাহাঙ্গীর আলম বলেন, ইতোমধ্যেই নির্বাচনি কার্যক্রম শুরু হয়েছে। আমরা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ ঠিক করব।

রোববার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইনের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন।

তিনি আরও বলেন, সংবিধানে নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়েছে, কিন্তু আইনে এখনও আসন সংখ্যা ৪৫। তাই আইনে ৪৫ থেকে ৫০ করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত

একইসঙ্গে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সুপারিশগুলো কমিশন সভায় অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর কেবিনেট হয়ে সংসদে যাবে। এরপর পাশ হবে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা