জাতীয়
বিশ্ব ইজতেমা ২য় পর্ব

আখেরি মোনাজাত শুরু

সান নিউজ ডেস্ক : রাজধানীর পাশ্ববর্তী গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদীর তীরে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

আরও পড়ুন : দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়েছেন গাজীপুরের টঙ্গীর তুরাগ ময়দানে।মানুষের চাপ এতোটাই বেশি যে মুসল্লিরা যে যার মতো করে অবস্থান নিয়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায়।

রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হবে ইজতেমার আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগপারে আয়োজিত মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হতে যাচ্ছে। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে সড়কে মুসল্লির ঢল দেখা গেছে।

এদিকে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে গাজীপুর ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লির ঢল নামা ইজতেমা মাঠের দিকে। ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ১১ টার পর মুসল্লিরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়ি থামিয়ে মোনাজাতের জন্য প্রস্তুতি নিচ্ছে চালক ও সহকারীরা।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, মোনাজাত শেষ হওয়ার আগ পর্যন্ত ইজতেমা মুসল্লিদের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থেকে কামারপাড়া পর্যন্ত যানবাহন বন্ধ রয়েছে। ইতোমধ্যে লাখ লাখ মুসল্লিরা মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা