জাতীয়

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু 

সান নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দানে ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন। ইজতেমার আখেরি মোনাজাতের আগে গোটা টঙ্গী মুখরিত হয়ে উঠে দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায়।

আরও পড়ুন : কাতারে সড়ক দুর্ঘটনা, ৪ বাংলাদেশি নিহত

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের কাকরাইলের শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের।

আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষজন ইজতেমায় মাঠে উদ্দেশে রওনা হোন। লাখো মানুষে মুখরিত এই তুরাগতীরে অনেকে পৌঁছাতে না পেরে রাস্তাতেই অনেকে আনেকে মোনাজাতে অংশ নিচ্ছেন। অনেকেই আবার খোলা মাঠে, যানবাহনে, বহুতল ভবন ও বাসার ছাদে থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। কষ্ট হলেও আক্ষেপ নেই তাদের।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে পাপ থেকে মুক্তির মিনতি জানাচ্ছেন।

আরও পড়ুন : পুলিশ আক্রমণকারী নয়, আক্রান্ত

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।হজের পরেই মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ জামায়েত হয় টঙ্গীর তুরাগ তীরের নির্ধারিত ময়দানে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা