রাজশাহী নগর পুলিশ পেল নতুন কমিশনার (ছবি : সংগৃহিত)
জাতীয়

রাজশাহী নগর পুলিশ পেল নতুন কমিশনার

সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানকে পদায়ন করেছে।

আরও পড়ুন : নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

জারিকৃত একই প্রজ্ঞাপনে পুলিশের ৫ জন কর্মকর্তাকে নতুন জায়গায় পদায়ন করা হয়। এরমধ্যে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিককে সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

আরও পড়ুন : দূতাবাসকর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র

এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপাধ্যক্ষ আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অপর দুই কর্মকর্তার মধ্যে পুলিশ অধিদফতরের পরিচালক (অপারেশন) কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি এবং টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : টেলিযোগাযোগ বিভাগ ও আইএমইডিতে নতুন সচিব

প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন উপ-সচিব সিরাজাম মুনিরা। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা