র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন
জাতীয়

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি নেই

সান নিউজ ডেস্ক: ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায়। তবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

আরও পড়ুন: টেলিযোগাযোগ বিভাগ ও আইএমইডিতে নতুন সচিব

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, রাজনৈতিক অপশক্তি রুখতে আমরা বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হতে দেওয়া যাবে না। আর আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট, কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে আগতদের।

আরও পড়ুন: সবাই চীনের দালাল

তিনি আরও বলেন, সম্মেলন ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লোকজনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মেলন নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনাও আমরা ঢেলে সাজিয়েছি। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে।

এম খুরশীদ হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

র‌্যাব মহাপরিচালক বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সবাই মিলে একসঙ্গে কাজ করলে কোনো অপশক্তিই কিছু করবে পারবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা