জাতীয়
সেন্টমার্টিনে অবৈধ

হোটেলের তালিকা চেয়েছে সংসদীয় কমিটি

সান নিউজ ডেস্ক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের নামের তালিকা চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

আরও পড়ুন:প্রথম দিনেই গুটিয়ে গেল বাংলাদেশ

বৃহস্পতিবার (২২ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তালিকা চাওয়া হয়।

সেন্টমার্টিনে নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা বিভিন্ন প্রকার হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকদের নাম পরবর্তী সভায় উপস্থাপন এবং সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অহ্বান করেছেন।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

এতে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

উক্ত বৈঠকে কক্সরবাজারের চকরিয়ায় ম্যানগ্রোভ বন তৈরির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা এবং খুলনার বটিয়াঘাটা উপজেলাসংলগ্ন শেখ রাসেল ইকোপার্কটি বন বিভাগকে হস্তান্তর করার জন্য জেলা প্রশাসক খুলনাকে চিঠি দিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

আরও পড়ুন: ইউরোপের নির্ভরতা কমানো উচিত

এছাড়াও কপ-২৭ সম্মেলনের প্রত্যাশা ও প্রাপ্তি, সুন্দরবন পরিদর্শন; সেন্টমার্টিনে গড়ে ওঠা অবৈধ হোটেল, মোটেল, রিসোর্ট মালিকদের তালিকা এবং এ ব্যাপারে করণীয়; বন অধিদপ্তরের নিয়োগ, বদলি, পদায়নে অনিয়মের অভিযোগ এবং সিসেন্টম অব এনভায়রনমেন্ট অ্যাকাউন্টিং (এসইইএ) ইনক্লুডিং ব্লু ইকোনমি অ্যান্ড পোভার্টি এনভায়রনমেন্ট নেক্সাস সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কপ-২৮ সম্মেলনে বাংলাদেশ থেকে কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য যথাযথ পদক্ষেপ এবং প্রচার-প্রচারণার ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা