প্রতীকী ছবি
জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

সান নিউজ ডেস্ক: চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: যশোর জনসভায় প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর পিছিয়েছে। সফরের সূচি নতুনভাবে নির্ধারণ করা হবে। আমরা এখনও এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিইনি। কেননা, সফরসূচি যেকোনো সময় পরিবর্তন হয়ে থাকে।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আগামী ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাপান সফর করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সফরটি নিয়ে ইতোমধ্যে উভয়পক্ষ কয়েক দফা বৈঠকও করেছে।

এদিকে, গতকাল বুধবার রাতে জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ড. মোমেন জানান, জাপানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। তবে প্রধানমন্ত্রীকে বরণ করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে জাপান। প্রধানমন্ত্রীও দেশটিতে সফরে যাবেন।

আরও পড়ুন: বিএনপির সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল

প্রসঙ্গত, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়। পরে সরকার তাকে ডেকে এ বিষয়ে আলোচনা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা