যশোর বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী
জাতীয়

যশোর বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে বার্ষিক এ কুচকাওয়াজ শুরু হয়। একদিনের সফরে সেখানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।

দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলের সভাপতি শেখ হাসিনা।

আরও পড়ুন : দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজকের জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে জানিয়ে জেলা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এ উপলক্ষে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে বিশাল কর্মযজ্ঞ।

যশোর শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পথে পথে তোরণ, ব্যানার, পোস্টার দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ২৩ জেলা পেল নতুন ডিসি

দুপুরের জনসভায় যশোরের উপজেলা ও আশপাশের জেলা-উপজেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশ ঘিরে সকাল থেকেই যশোর শহরে মানুষের ঢল নামতে দেখা গেছে।

এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভা ঘিরে স্থানীয় প্রশাসন শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আরও পড়ুন : বিশ্বকাপে টিম নেই, এটা কষ্ট দেয়

আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, যশোরে আজ স্মরণকালে বৃহত্তম জনসমাবেশ ঘটবে। সরকারের উন্নয়ন তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়া ও আগামীর উন্নয়ন পরিকল্পনা ভাষণে তুলে ধরবেন শেখ হাসিনা।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর সফরের মধ্য দিয়ে সেখানকার মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়াগুলো পূরণ হতে পারে জানান স্থানীয়রা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা