পাবনা মানসিক হাসপাতালে ৩ দালাল আটক
জাতীয়

পাবনা মানসিক হাসপাতালে ৩ দালাল আটক

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : প্রাথমিকে ৫৮ হাজার শিক্ষক নিয়োগ চান চাকরিপ্রার্থীরা

পাবনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকার জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি ফোর্স মানসিক হাসপাতালে অভিযান চালায়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করেন তারা।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন : বাংলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবেনা

সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামে ওমর আলী (৩৮), হেমায়েতপুর পূর্বপাড়া গ্রামের উজ্জল শেখ (৪৫) ও হেমায়েতপুর গ্রামের হাবিল মন্ডল (৫৫)।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। নিয়ম মেনে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মাদক বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী

পাবনা মানসিক হাসপাতালের পরিচালক সাফকাত ওয়াহেদ বলেন, বিষয়টি একটু আগেই আমি শুনেছি। আসলে হাসপাতালের ভিতরে কারা দালাল আর কারা রোগী এটা বুঝা খুবই মুশকিল। এর পরও হাসপাতালের ভিতরে দালাল চক্র নির্মূল করতে আমরা নিয়মিত কাজ করছি।

রোগী ও তাদের স্বজনরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় বা অতিরিক্ত টাকা প্রদান করতে না হয় সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সজাগ রয়েছে।

আরও পড়ুন : প্রাথমিকে ৫৮ হাজার শিক্ষক নিয়োগ চান চাকরিপ্রার্থীরা

দালাল থাকলে হাপাতালের বাহিরে থাকেত পারে। দালালরা হাসপাতালের ভিতরে ঢুকতে পারেই না বলে দাবি করেন তিনি। তারপরও যদি ভিতরে কোন দালাল থাকে তাহলে সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা