জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা যে কোনো সময় গ্রেফতার : ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ
জাতীয়
জঙ্গি ছিনতাই

জড়িতরা যে কোনো সময় গ্রেফতার

সান নিউজ ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি সদস্য ছিনতাইয়ের ঘটনায় জড়িত সবাই নজরদারিতে রয়েছেন।

আরও পড়ুন : বাড়ল বিদ্যুতের দাম

সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তারা যাতে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে পুলিশপ্রধান সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছেন। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যারা এ পরিকল্পনার সঙ্গে জড়িত এবং ঘটনার মাস্টারমাইন্ডদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। পলাতক জঙ্গি ও ছিনতাইয়ের ঘটনায় সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। শিগগির তাদের গ্রেফতার করা যাবে।

আরও পড়ুন : ২৮ নভেম্বর এসএসসির ফল

তিনি বলেন, পুলিশ সদস্যদের চোখে-মুখে তারা (জঙ্গি) স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন অলি-গলিতে বিভিন্ন চেকপোস্ট স্থাপন করেছি এবং তল্লাশিও চলছে।

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ২০ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পালানোর চেষ্টা করা দুই জঙ্গিসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সবকিছু মিলিয়ে তদন্ত চলছে।

ডিবি প্রধান বলেন, ঢাকাসহ সারাদেশে পুলিশ মহাপরিদর্শক সতর্কতা জারি করেছেন। আসামিরা আমাদের নজরদারিতে রয়েছে। আশা করছি, তাদের যে কোনো সময় গ্রেফতার করতে পারবো।

আরও পড়ুন : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের দায়-দায়িত্ব নিরূপণ করা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, পুলিশের যারা দায়িত্বে ছিলেন, দায়িত্ব অবহেলাজনিত কারণে ডিএমপি কমিশনার ইতোমধ্যেই পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করেছেন।

জঙ্গি আনা-নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার না থাকার কারণেই কী জঙ্গিরা এমন সুযোগ কাজে লাগিয়েছে? এই ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?

এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, স্বাভাবিকভাবেই জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে একটা প্রটেকশন থাকে। এর মধ্যে গতকাল একটি ঘটনা ঘটছে এখানে অবহেলা কারণেই পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : পদে থাকতে বাধা নেই পররাষ্ট্রমন্ত্রীর

হারুন অর রশীদ বলেন, কোর্ট এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ প্রটেকশন রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

ইতোমধ্যে কমিশনার নির্দেশনা দিয়েছেন, কোর্ট এলাকায় যাতে আরও বেশি পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কোর্টে জঙ্গি আনা-নেওয়ার ক্ষেত্রে যাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা