রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
জাতীয়

রাজধানীতে শ্রমিক অবরোধ, তীব্র যানজট

সান নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে কারখানা স্থানান্তর ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। চলমান শ্রমিক বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচির কারণে অত্র এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন : গুজরাট ট্র্যাজেডি, প্রধানমন্ত্রীর শোক

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে নটরডেম কলেজের সামনের সড়ক শ্রমিকরা অবরোধ করে রাখেন।

শ্রমিকদের দাবি, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি।

আরও পড়ুন : সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আরও পড়ুন : ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

ইয়াসির আরাফাত বলেন, শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতেও তারা রাস্তায় নেমেছেন। ঘটনাস্থলে মাত্র এসে প্রাথমিকভাবে আমরা এসব তথ্য জেনেছি।

আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি এবং রাস্তায় যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা