ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান

সান নিউজ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বলেছেন। পাশাপাশি কোথাও যেন পানি জমতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন।

আরও পড়ুন : বেড়েই চলছে ডেঙ্গুতে মৃতের সংখ্যা

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকার প্রধান এ কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে একটা বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে সেটা হলো ডেঙ্গু নিয়ে। ২০১৯ সালে ১ লাখ ডেঙ্গু রোগী ছিল। এবার এরইমধ্যে ৩৬ হাজার লোক আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন : হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী

ঢাকাতেই ২৩ হাজার, চট্টগ্রামে ৪ হাজার, খুলনায় ১৬শ, সিলেটে সব থেকে কম ৫৩ জন। অলরেডি ১৪১ জন মারা গেছেন ডেঙ্গুতে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সেজন্য এটা সবাইকে একটু রিকুয়েস্ট করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে, এ বিষয়ে প্রধানমন্ত্রীও রিকুয়েস্ট করেছেন, সেটা হলো সবার বাড়িঘর যেন ক্লিন রাখা হয় এবং বিশেষ করে পানি যেন না জমতে পারে এটার জন্য।’

সিটি করপোরেশনসহ সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘বিশেষ করে সিভিল এভিয়েশনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, বিমানবন্দর এলাকায় ওনারা সপ্তাহে ২ দিন করতেন, এখন বলা হয়েছে পারলে প্রতিদিনই স্প্রে করার জন্য।’

আরও পড়ুন : স্থানীয় সরকারকে মশা কমাতে হবে

সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বয় করে প্রচারণা চালিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৭৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪১ জনে দাঁড়ালো।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

সোমবার (৩১ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৪৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৮ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৩০৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৭৫ জন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (৩১ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৯৯ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা