জাতীয়

সরকারি ছুটির তালিকা প্রকাশ

সান নিউজ ডেস্ক: ২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র এবং শনিবার।

আরও পড়ুন: গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি। এটা জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে। তারমধ্যে ৪ দিন হলো দুটি শুক্রবার এবং দুটি শনিবার।

আরও পড়ুন: দলকে এগিয়ে নেওয়ার আহ্বান

সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ঈদুল আজহা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা (বিজয়া দশমী), ঈদে মিলাদুন্নবী (সা.), বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

অপরদিকে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিনের নির্বাহী আদেশে ছুটি থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জানুয়ারির শুরুতে র‌সিক নির্বাচন

জানা গেছে, শব-ই-বরাত, শবে বরাত, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। যার মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা