প্রতীকী ছবি
জাতীয়

ডা. জাহাঙ্গীরের প্রতিষ্ঠানকে জরিমানা

সান নিউজ ডেস্ক: অনুমোদনহীন অবৈধ ওষুধ বিক্রির অপরাধে চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটি হলো- আল্টিমেট অর্গানিক লাইফ ও ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: নিবন্ধন পেতে পারে জামায়াত

বুধবার (২৬ অক্টোবর) আফতাব নগরে অবস্থিত জাহাঙ্গীর কবিরের চেম্বার ‘হেলথ রেভুলেশন’-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

আব্দুল জব্বার মন্ডল জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আফতাব নগর হেলথ রেভুলেশন নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এখানে ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বার রয়েছে। অভিযানকালে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে আল্টিমেট অর্গানিক লাইফকে সাড়ে তিন লাখ এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকাসহ মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা-পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির। তার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, জীবনধারা পরিবর্তন, সেক্স হরমোন বাড়ানোর উপায় ইত্যাদি পরামর্শ রয়েছে।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) ‘অবৈজ্ঞানিক, অসত্য ও সম্মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীর কবিরকে আইনি নোটিশ পাঠিয়েছিল।

প্রসঙ্গত, ডা. জাহাঙ্গীর কবির একজন ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাস-রোগ বিশেষজ্ঞ।

আরও পড়ুন: বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার রেসপিরেটরি গ্রুপ, বাংলাদেশের (আইপিসিআরজি) যুগ্ম সম্পাদক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা