অব্যবস্থাপনা ও যাত্রীর প্রতিবাদে ৬ দফা তে নিজের হাতে দুই হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশন অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনি
জাতীয়

আমি সন্তুষ্ট নই, আন্দোলনে নামব

সান নিউজ ডেস্ক: রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে নিজের হাতে দুই হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, আমি সন্তুষ্ট নই। আমি তাদের বলেছি, যে কথাগুলো আমাকে বারবার বলছেন, সেগুলো জনগণকে বলে দিন। আমি আর কিছুদিন অপেক্ষা করব। এরমধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামব।

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রেলের মহাপরিচালকের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় মহিউদ্দিন রনি জানান, রেলমন্ত্রী বলেছেন, আমার দাবিগুলো এক মাস, তিন মাস, ছয় মাস কিংবা এক-দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব নয়। মন্ত্রী তাকে রেলের নানা সমস্যা ও সীমাবদ্ধতা আছে বলেও জানান।

রনি বলেন, তিনি রেলের নানা সমস্যার কথা তুলে ধরেন। আমি বললাম, ‘জনগণকে এটা বলুন, নয়ত সমাধান করে দিন।’ তখন তিনি বললেন, ‘তুমি আমার চেয়ারে বসো।’ তখন আমি বললাম, ‘আমি আপনার চেয়ারে বসলে এটা করে দেখাব’। এরপর রেলমন্ত্রী আর কিছু না বলে অন্য প্রসঙ্গে চলে যান বলে দাবি করেন রনি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না শাকিব-পূজা

রেলমন্ত্রীর চেয়ারে বসলে সমস্যা সমাধানে আপনার কতদিন সময় লাগবে- সাংবাদিকদের সম্পূরক প্রশ্নের জবাবে রনি বলেন, তিনি (মন্ত্রী) দুই বছরের কথা বলেছেন, যে এর মধ্যে সম্ভব নয়। আমি এই দুই বছরেই করে দেখাব। যদি আমার দাবিগুলো বাস্তবায়ন করতে না পারে, দুই বছর আমাকে দায়িত্ব দিক; আমি এটা করে দেখাব।

তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয় বলেছেন, তোমার দাবিগুলো এভাবে না বলে আমাকে সরাসরি এসে বলতে পারতে। কিন্তু আপনারা তো জানেন, রেল ভবনে আমাকে ঢুকতেই দেয়নি তারা। এমন একটা প্রতিকূল অবস্থা তারা তৈরি করেছিল যে পারলে মেরেই ফেলে।

আরও পড়ুন: শাকিব খানের হুমকি (লিঙ্ক)

প্রসঙ্গত, গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে নিজের হাতে দুই হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার সঙ্গে একাত্মতা পোষণ করেন অনেকে। অনেক নাটকীয়তার পর রেলের পক্ষ থেকে তার দাবি মেনে নেওয়া হবে বলে জানানো হয়। পরে তাকে রেলওয়ের অংশীজন কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা