জাতীয়

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। এ বিষয়ে শুনানির জন্য ১৭ অক্টোবর আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: আর্জেন্টিনার বড় জয়

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর বলেন, গত ১৮ সেপ্টেম্বর ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। সে আবেদন খারিজ করে দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আলাবক্স তাহের টিটু। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিল আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করি। ২৬ সেপ্টম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন: তিউনিশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

এ অবস্থায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। বুধবার সেই আবেদনের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে দেন।

আদালতে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে আইনজীবী ছিলেন মোমতাজ উদ্দিন ফকির।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আগামী ১৮ অক্টেম্বর পর্যন্ত শুধু মাত্র নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সদস্য পদে নির্বাচন চলবে। আগামী ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতের কথা ছিল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা