জাতীয়

সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করেন।

আরও পড়ুন: ইউক্রেনে পরাজয়ের মুখে রাশিয়া

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট দিয়েছি, সুযোগ-সুবিধা দিয়েছি, কিন্তু তারপরও চিকিৎসক ও নার্সের অভাব দেখা যায়। অনেক ডাক্তার ও নার্স জেলা, উপজেলা পর্যায়ে যেতে চান না। তাদের রাজধানীতেই থাকতে হবে, এমন নয়। যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। আশা করি, আমাদের ডাক্তাররা বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখবে এবং চিকিৎসা সেবা দিতে উপজেলা পর্যায়ে যাবেন।

তিনি বলেন, উপজেলার হাসপাতালগুলো মাত্র ৩১ শয্যাবিশিষ্ট ছিল। আমরা জনসংখ্যা ও রোগীর হিসাব নিয়ে অনেক হাসপাতাল ১০০ শয্যার করে দিয়েছি। জেলার হাসপাতালগুলো ১০০ শয্যার ছিল। রোগী কেমন আসে সেটার হিসাব করে কোথাও ২৫০ শয্যার এবং বড় বড় শহরগুলোতে ৫০০ শয্যা পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছি। এর মাধ্যমে চিকিৎসা সেবার আরও সুযোগ করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ, অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া যায়। সেটা আরও জোরদার হওয়া দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওয়েব ক্যামেরার মাধ্যমে উপজেলা পর্যায়ে যাতে চিকিৎসা সেবা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ঢাকার বাইরে বিভিন্ন উপজেলার মানুষ যাতে চিকিৎসা সেবা পান, সেদিকে আরও নজর দিতে হবে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বেড়েই চলেছে প্রাণহানি

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা