ছবি: সংগৃহীত
জাতীয়

রানীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সান নিউজ ডেস্ক: প্রয়াত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক জানাতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সেখানে গিয়ে শোক বইতে সই করেন তিনি। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এক টুইট বার্তায় শোক বইতে প্রধানমন্ত্রীর সই করার ছবি প্রকাশ করেছেন।

ব্রিটিশ হাইকমিশনার লিখেছেন, ‌মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বই স্বাক্ষরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান ও প্রজ্ঞা এবং মহামান্যের সঙ্গে তার ও তার বাবার বহু বৈঠকের কথা স্মরণ করেছেন।

এর আগে রোববার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে শোক বই খোলা হয়।

আরও পড়ুন: চালের কোনো সংকট নেই

রানির মৃত্যুতে বাংলাদেশে শুক্রবার, শনিবার ও রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

গত বৃহস্পতিবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডে মারা যান। সবচেয়ে বেশি দিন রানি ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা