জাতীয়

তোকে না পেয়ে, তোর ছেলেকে মারলাম

সান নিউজ ডেস্ক: ব্যক্তি আক্রোশের জেরে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে দোকান মালিকের ছেলে সাইফুলের (৩৫) ছুরিকাঘাতে ভাড়াটিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে মো. ইউসুফ (৯) গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

বুধবার (২৪ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুর দুই হাত, পা ও পেটে ছুরিকাঘাতের জখম রয়েছে। আহত ইউসুফ ওয়ারী জয়কালী মন্দিরের পাশে পরিবারের সাথে থাকতেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: ইভিএমে অনিয়মের কোনো প্রমাণ নেই

শিশুর বাবা মো. আলী জানান, ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তার একটি দোকান রয়েছে। এবং আরেকটি অভিযুক্ত সাইফুলদের নিকট থেকে ভাড়া নিয়ে লুঙ্গি ব্যবসা করে আসছিলেন।

তিনি জানান, বাচ্চা তার নানার সাথে মার্কেটে এসেছিল। আমি নামাজে গিয়েছিলাম। এ অবস্থায় ইউসুফ আশপাশে হাঁটাহাঁটি করছিল। তখন অভিযুক্ত সাইফুল তাকে ধরে নিয়ে গিয়ে ছুরি মারতে থাকে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। শিশুর নানা ও দোকানের কর্মচারীরা তাকে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন। সে বর্তমানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ল

পরে আমি নামাজ থেকে ফিরলে সাইফুল বলেন, ‘তোকে তো পারলাম না, তোর ছেলে কে মারলাম।’

কি কারণে এ হামলা জানতে চাইলে আলী বলেন, হিংসা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। কারণ সাইফুল মাঝে মধ্যেই বলতো, ‘তোরা ছিলি আমাদের দোকান কর্মচারী এখন মালিকও হয়ে গেছিস।’

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা