চার দিনের সফরে মিঠামইনে রাষ্ট্রপতি
জাতীয়

চার দিনের সফরে মিঠামইনে রাষ্ট্রপতি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে পৌঁছেছেন। সফরকালে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখবেন, পাশাপাশি স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

আরও পড়ুন : রিজভীর বক্তব্য সরাসরি আদালত অবমাননা

সোমবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রপ্রধান তার জন্মস্থান মিঠামইনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে পৌঁছান।

তার সঙ্গে রয়েছেন পরিবারের কয়েকজন সদস্য, একজন সংসদ সদস্য, বঙ্গভবনের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রাষ্ট্রপতিকে মিঠামইনে স্বাগত জানান রাজনৈতিক নেতা, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

আরও পড়ুন : গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, জেলার ৩ উপজেলার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

তিনি প্রতিটি উপজেলায় সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। রাত্রিযাপন করবেন কামালপুরের পৈতৃক নিবাসে।

আরও পড়ুন : সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে

আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) সফর শেষে রাষ্ট্রপ্রধানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা