রাজধানী থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার 
জাতীয়

রাজধানীতে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার 

সান নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭ বছর) এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জান্নাতুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন: ডলার খোলাবাজারে ১২০ টাকা উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে ওই আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জান্নাতুল সদ্য এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রীরোগ বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। মৃত্যুর আগে ওই নারীর সাথে হোটেলে অবস্থান করছিলেন তার বন্ধু রেজাউল। তিনি বর্তমানে পলাতক আছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দু’জন হোটেলে রুম বুকিং করেন। রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলটির ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

ওসি জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। ওই চিকিৎসকের বন্ধু রেজাউলকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা